1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জাল নোটসহ গৌরনদীর আশ্রাফ গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৬ দেখেছেন

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশাল নগরীতে ক্রেতা সেজে দোকানদারকে দেয়ার সময় ১৬ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ কারবারী আশ্রাফ চৌকিদার কে (৪৫) আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।শনিবার বিকেলে নগরীর পুরানপাড়ার মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটেছে।সন্ধায় তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আশ্রাফ বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশ্রাফ ।

স্থানীয়রা জানিয়েছেন, তার সাথে ৩০ হাজার টাকার জাল নোট ছিল। আটকের আগেই ১৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট দিয়ে তিনি বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য ক্রয় করেছেন।পরে তাকে এক হাজার টাকার ১৬টি জাল নোটসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

ওসি নাজমুল নিশাত বলেন, আশ্রাফ নগরীর মাদ্রাসা এলাকার একজন নারীর দোকানে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যায়।

তখন নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানায়।এসময় স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত হয়ে আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.