1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক এর ম্যানেজারের মৃত্যু তিন অডিট কর্মকর্তা থানায় নওগাঁয় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ জব্দ ​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কানাইঘাটে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে ১৫ দিন অবস্থানের অভিযোগ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সোনারগাঁয়ে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪৭ দেখেছেন

খালেদ হাসান, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় করা মামলা যার নম্বর ০৫(২)২৫ এর এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌফিকুর রহমান।

ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.