1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কালিয়া উপজেলা প্রকৌশলীর নামে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯০ দেখেছেন

দেব প্রসাদ দাশ, বিশেষ প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রনব কান্তি বল এর নামে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন রাস্তায় চলছে কোটি কোটি টাকার সংস্কার কাজ। এলজিইডি প্রকৌশলীর ৫% ও ওয়ার্ক ওয়ার্ডার আনতে অফিসে ১% দেওয়াসহ নানা খাতে চাঁদাবাজির কারণে সঠিক কাজ করতে পারছেনা ঠিকাদার। আর সেই ক্ষতি পুষিয়ে নিতে কাজে হয় অনিয়ম। তবে সচেতন মহলের ধারনা, অফিসের অনিয়ম দুর হলে ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকটা করতে পারবে।

গোপনীয়তার শর্তে জনৈক ঠিকাদার বলেন, অফিসের হয়রানি বন্ধ হলে ওই টাকাটা রাস্তার কাজে ব্যয় করলে আরো সুন্দর হয়। ওয়ার্ক ওয়ার্ডার পেতে শুরুতেই অফিস ষ্ট্যাফদের দাবি ১%। তবে দরকষাকষির মাধ্যমে কিছুটা কমানো হয়। কিন্তু উপজেলা প্রকৌশলী ৫% এর হাত থেকে মাফ নেই। দিতে না চাইলে বিল আটকে দেওয়ার ভয়। আর এ টাকার ভাগ জেলা অফিসও পায় বলে জানা যায়। এই দুর্নীতি বন্ধ হলে শত ভাগ কাজ করা সম্ভব হবে বলে তিনি জানান।

তবে অর্থ লেনদেনের বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল। এ ছাড়া এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু দৈনিক ঘোষণা কে বলেন, ওয়ার্ক ওয়ার্ডার পেতে শুরুতেই অফিস ষ্ট্যাফদের দাবি ১% ঘুষের বিষয়ে আমি অবগত নেই,কালিয়া উপজেলা প্রকৌশলী ৫%ঘুষের বিষয়েও তিনি অবগত নেই এবং তিনি আরো বলেন, এটা হতেই পারে না। আপনিও ৫% ঘুষের সাথে জড়িত , এ বিষয়ে তিনি বলেন এ অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ঠিকাদারদের সঙ্গে কোন কলহ হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের কোন কলহ নেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.