1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রূপগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০ দেখেছেন

মোঃ মাহবুবুর রহমান: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তারাব পৌরসভার বরাব এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তারাবো পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি সেলিম মাহসুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা দক্ষিনের সেক্রেটারী আনিছুর রহমান,
তারাব পৌরসভা শ্রমিক কল্যাণের সেক্রেটারী বেলায়েত হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , তত্ত্বাবধায়ক ও তারাব পৌর জামায়াতের সেক্রেটারী ডাঃ নাজমুল হক সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে মানবতার মুক্তি ও কল্যাণের জন্য। একটি সূখী সমৃদ্ধ কল্যাণময়, সমাজ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সর্বস্তরের শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রম ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.