1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪২ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়।সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাসির রহমান।অভিযানকালে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকস কে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.