1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বগুড়ার শেরপুরে নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরা হলো না শুভ ও হৃদয়ের

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৯ দেখেছেন

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধ বগুড়া: বগুড়া শেরপুর ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।
স্থানীয় রেদওয়ান জানান, সকালে ৩ বন্ধু মোটর সাইকেল নিয়ে বিইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের টাকা নিচে পড়ে পিষ্ট হয়। নিহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)। চালক সাগর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বগুড়ার শেরপুরে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে থাকলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩জন বন্ধু নিহত হয়েছে। তারা সকলে খানপুর ইউনিয়নের কয়েরখালি গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.