1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত ছাত্র – জনতা মেনে নিবে না-ইঞ্জিনিয়ার ইশরাক

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৪ দেখেছেন

বায়েজিদ হোসেন,বিশেষ প্রতিনিধি বগুড়া: বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের ইফতার ও দোয়ার মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে তা ছাত্র-জনতা মানবেনা। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নিয়ে কেউ কেউ তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র লিপ্ত আছে বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে সেদিন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও বহুদলীয় রাজনীতির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছেন। বহুদলীয় রাজনীতির সুযোগ দিয়ে যে সংস্কার করেছেন তার চেয়ে বড় সংস্কার আর কখনো হয়নি।
জুলাই আগষ্টের গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেলা ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি সমবেত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন কঠিন হবে। এজন্য তাদেরকে জনগণের চাহিদা ও প্রত্যাশার পক্ষে কাজ করতে হবে। গতানুগতিক রাজনীতি থেকে ছাত্রদের বেরিয়ে আসতে হবে। এদেশে মেধা ভিত্তিক রাহনীতি কায়েম করার আহবান জানান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান। জেলা বিএনপির নেতৃবৃন্দ মাহফিলে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.