1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬৫ দেখেছেন

মোঃ আবু হাসান, ভ্রাম্যমান প্রতিনিধি: প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার বাদ আসর মাটিডালী বিমানমোড়স্থ হোটেল প্যারাডাইস রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেটার মুশফিকুর রহিমের গর্বিত পিতা আলহাজ্ব মাহবুব হামিদ তারা, বগুড়া শহর বিএনপি’র নির্বাহী সদস্য সাইদুজ্জামান হীরা, জেলা যুবদলের সম্পাদক মন্ডলী সদস্য গোলাম মোস্তফা সোহাগ, দৈনিক দুরন্ত সংবাদ এর বার্তা সম্পাদক রিয়াসাত মামুন মৌসুম, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, বগুড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান, এএসআই আহমদ আলী, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক। উপপ্রচার সম্পাদক মোহাম্মদ আবু হাসান

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তাদের লেখনীর মধ্য দিয়েই সমাজের বাস্তব চেহারা প্রস্ফুটিত হয়। সমাজের ভাল মন্দ লেখনীর মাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের দায়িত্ব। প্রকৃত সাংবাদিকরা কোন হুমকি ধামকিতে ভয় পায়না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সমাজ থেকে অন্যায়, অপরাধ, অবিচার ও দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব। জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে যারা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখে তারা প্রকৃত সাংবাদিক। আর প্রকৃত সাংবাদিকরা কখনো অপরাধীদের হুংকারে ভয় পায় না। আপনারা নির্ভয়ে লিখবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি, থাকবো।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক গোলজার রহমান, সদর উপজেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন। সাংবাদিক শাফায়াত সজলের সঞ্চালনায় রসুল খন্দকার ও ইমন শেখের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক কাওসার সিয়াম, সিনিয়র সাংবাদিক ও সদর উপজেলা সাংবাদিক ফোরামের ধর্মীয় সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নিবির, প্রচার সম্পাদক রিপন মিয়া, সদস্য জুয়েল রানা, এনামুল হক, রকি হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ। দোয়া শেষে উপস্থিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.