1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গাজীপুরে জমি দখলের চেষ্টায় যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৫ দেখেছেন

মুন্নি আক্তার: গাজীপুর মহানগরীর যুবলীগ নেতা রাসেল মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ৬৭ বছর বয়সী রাহেলা। ভুক্তভোগী রাহেলা হলেন- সদর থানার বাহাদুরপুর বাংলাবাজার এলাকার মৃত ফজল হকের স্ত্রী। এবিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি গণমাধ্যমকে জানান, ২০১১ সালে বাহাদুরপুর মৌজাস্থিত এস.এ ১১৬ নং. আর.এস ৩৬৭ নং খতিয়ানে এস.এ ২৩২ নং, আর.এস ৭৪২ নং দাগের ০৫.৮৩ শতাংশ জমি খরিদ করি। উক্ত জমি খরিদ করে নামজারী জমাভাগ কেইস নং- ৩৮৩৮/১০-১১, তাং- ২১/০৬/২০১১ইং, জোত- ২৬৯৪ মূলে নিজ নিজ নামে নামজারী করে ঘরবাড়ী নির্মাণ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি। কয়েক বছর আগ থেকেই একই এলাকার ধনু মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা (৫৫) ও তার ছেলে যুবলীগ নেতা মোঃ রাসেল (৩৫) ও রাশেদ মেনন(২৮)সহ তাদের সহযোগীরা ভুক্তভোগী নারীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবিসহ উক্ত জমি জোরপূর্বক দখল করার পায়তারা ও খুন জখমের হুমকি প্রদান করে। এই বিষয়ে স্থানীয় লোকজনদের জানালে যুবলীগ নেতা সহযোগী কতিপয় খারাপ প্রকৃতির লোকজন আরো ক্ষীপ্ত হয়। ভুক্তভোগীর পরিবারবর্গকে খুন জখম করিবে এবং আমার ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করিয়া নিবে মর্মে হুমকি প্রদান অব্যাহত রাখে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ১২ টায় যুবলীগ নেতার নেতৃত্বে তার সহযোগীরা ভুক্তভোগী নারীর বসত বাড়িতে অনধিকারভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক প্রবেশ করে। এসময় ভুক্তভোগী নারীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় খুন জখমের হুমকী প্রদানসহ লেবার মিস্ত্রিরা ভুক্তভোগীর জমির সীমানা অতিক্রম করে জোরপূর্বক ফাউন্ডেশন দিয়া বিল্ডিং নির্মাণ করার জন্য বেইজ করাকালে আমি বাধা দেয়। উনার ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আগাইয়া আসলে মারপিট করিতে উদ্যত হয়। পরবর্তীতে সরকারী জরুরী সেবা ৯৯৯’এ ফোন করিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসলে যুবলীগ নেতা পালিয়ে যায়। অলৌকিক ক্ষমতার কারণে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করে নি। যেকোনো সময় ভুক্তভোগীর পরিবারবর্গের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে। একারণে ভূক্তভোগীর পরিবারের জানমালের নিরাপত্তার জন্যে উক্ত সংবাদ সম্মেলনে সকলের কাছে ন্যায় বিচারের জন্য সহযোগিতা কামনা করেন। এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান, পিপিএম জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.