1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী সম্প্রদায়ের হোলি উৎসব উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৩ দেখেছেন

মোঃ কামারুজ্জামান, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী মণিপুরী সম্প্রদায়ের হোলি উৎসব উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় কমলগঞ্জ ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা এর সঞ্চালনায়
আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সমাজকর্মী মনি মোহন সিংহ ।

হোলি উৎসব মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যগত একটি লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরী সমাজে ৫ দিনব্যাপী প্রতিটি গ্রামে গ্রামে শিশু কিশোর, তরুণ, তরুণীসহ নারী পুরুষরা দল বেঁধে ঢাক, ঢোল, করতাল, মৃদঙ্গ শঙ্খ ধ্বনিরমাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে হোলি দল নৃত্য গীতে গান করে থাকেন ।
মণিপুরি সমাজে হোলির গুরুত্ব অপরিসীম।
এছাড়াও মণিপুরি সমাজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে হোলি নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ টি দল অংশগ্রহণ করে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.