মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক শাহীন শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বিকাল পৌনে ৪ টার দিকে খানজাহানআলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিতহ শাহীন লবনচরা থানাধীন বুখারিয়া পাড়া জনৈক মোসলেম শেখের ছেলে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারলে চালককে আটক করতে পারেনি। লবনচরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) তৌহিদুজ্জামান জানান, বিকাল পৌনে ৪ টার দিকে ধানসিঁড়ি পরিবহনের ব্যানারে তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল হয়ে খুলনার দিকে আসছিল। খানজাহানআলী সেতুর পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের উপরে উঠিয়ে দেয়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়। এছাড়া ঔই পরিবহনের আঘাতে অপর একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি জানিয়েছেন।