1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ার শেরপুরে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় ৩ জন নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৭ দেখেছেন

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুরে  রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১ জন গুরুতর আহত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)। আহতদের মধ্যে আরো একজন রিফাত রহমান (২১) একই এলাকার লিটনের ছেলে।  জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নিহত হন।জিতু নামে এক স্থানীয় ব্যক্তি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিমকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.