1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কেসিসিতে জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৪ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা সিটি করপোরেশন ( কেসিসি) এলাকায় জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মার্চ সকালে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কেসিসির প্রশাসক মো: ফিরোজ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সঠিক সময়ে নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব অল্প সময় হাতে নিয়ে নিবন্ধন করতে আসেন, আমাদেরও উচিত তাদের দ্রুত সময় সেবা দেওয়া। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপন ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা যেন কোন ভাবে ব্যহত না হয় এবং মানুষ যেন অভিযোগ না করে সেবিষয়ে সজাক থাকতে হবে। নিবন্ধনের কাজ আমাদের দায়িত্বে মনে করবো। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন বিষয়ে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো: হুসাইন শওকত। এসময় কেসিসির সচিব আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না, প্রধান প্রকৌশলী ( চলতি দায়িত্বে) মশিউজ্জামান খান সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও জন্ম মৃত্যু নিবন্ধনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি করপোরেশনের সাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.