মোঃ আতিকুর রহমান মিরন: মুলাদী পৌরসভার হাট বাজার ও খেয়াঘাট ইজারা ১২ মার্চ পৌরসভা প্রশাসক কার্যালয় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন,উপস্থিত জনো সাধারনের সম্মুখে হাট বাজার ও খেয়াঘাট ইজারা দরপত্র উন্মুক্ত করেন। সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করেন। ইজারা দরপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম,মোঃ তানজিলুর রহমান উপজেলা প্রকৌশলী, মোঃ শফিকুল ইসলাম পৌর প্রকৌশলী, মোঃ জাকির হোসেন সমাজ উন্নয়ন কর্মকর্তা,মোঃ সায়েম খান পৌর হিসাবরক্ষক কর্মকর্তা। উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কর্মকর্তা মুলাদী থানা। আর উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।