ফরহাদুল ইসলাম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে পূর্ব পাশে তিতাস নদীর পাড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ । ১২ মার্চ বুধবার সকালে স্থানীয় লোকজন তিতাস নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে নবীনগর থানা পুলিশকে অবহিত করলে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও একটি তদন্তকারী দলসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তারা লাশের মাথায় ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করেন। হত্যার পর মরদেহ গুমের জন্য লাশটিকে তিতাস নদীতে ফেলে দেওয়া হয়েছে এমনটি ধারণা করা হয়। লাশের কোন পরিচয় শনাক্ত হয়নি বলে। লাশটিকে পরিচয় সনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।