মোঃ আবু সাইদ, পাবনা: ১২ই ফেব্রুয়ারি পাবনার ফরিদপুর উপজেলার ইট ভাটার মালিক শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে ইট ভাটায় মোবাইল কোর্ট,জরিমানা,ভাংচুর, বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধন সমাবেশ বক্তব্যে ফরিদপুর ইট ভাটা মালিক সমিতির সভাপতি ভিপি মোঃ আব্দুল হাকিম খান বলেন,খুনি শেখ হাসিনার কালো আইন বাতিল করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।আরো উপস্হিত ছিলেন ইট ভাটা মালিক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জহুরুল ইসলাম। সহ- সভাপতি আলহাজ্ব হাসান আলী। সেক্রেটারী এমদাদুল হক, জয়েন্ট সেক্রেটারী মোঃএড. রাশেদুল ইসলাম রানা সরকার। সরোয়ার হোসেন,রবিউল করিম,রেজাউল করিম,সোহেল রানা, শফিউল ইসলাম ঝিলন। শ্রমিক নেতা সাজেদুল ইসলাম সহ উপজেলার ইট ভাটার মালিক ও শ্রমিক এই মানববন্ধন করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, প্রধান উপদেষ্টা, ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মণ্ত্রনালয় বরাবর স্মারক লিপি প্রদান করেন।