1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪০ দেখেছেন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দিন শাহীন মহোদয় যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করে। অদ্য ১০মার্চ ২০২৫খ্রিঃ বিকাল ০৪:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। সম্মানিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মাহবুবর রহমান ও সহ সভাপতি কামাল হোসেন আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.