কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার কোরালখালীতে পূর্ব শত্রুতার জেরে জমির উদ্দিন নামে এক ব্যক্তির সমিতিঘোনা নামক মাছের প্রজেক্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ-সময় প্রজেক্টের বাসার মালামাল,লবণ চাষের ৩ বান্ডিল পলথিন,৮ টি ছাগল নিয়ে যায় ডাকাতদল। প্রজেক্টের চাষা তাদের এসব কাজে বাঁধা দিলে তাকে গুরুতর আহত করে দুইটি ছাগলকে নৃশংসভাবে হত্যা করে।
গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এঘটনা ঘটে।