1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সিলেটে সাংবাদিকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৫ দেখেছেন

শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, সিলেট: আজ ১০ই মার্চ সোমবার সিলেটে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে
সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জিন্দাবাজারস্থ একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত ইফতারে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত।
তিনি বলেন, ছাত্রশিবির কোন ভুল করলে সাংবাদিকরা তা তুলে ধরবেন, ছাত্রশিবিরের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক মঈনউদ্দীন, সাংবাদিক গোলজার আহমদসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।
সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন, দীর্ঘ জুলুম ও ফ্যাসিবাদের নির্যাতন পেরিয়ে ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। তারা আরও বলেন, গত ১৫ বছর ছাত্রশিবির মিডিয়ার মাধ্যেমে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে। নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমুলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমুলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.