মোঃ রবিউল হোসেন খান, খুলনা খুলনা ব্যুরো: দেশের প্রতিটি সংকটে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান সাধীনতার ঘোষণা দিয়ে এই জাতীয়কে একটি সাধীন রাস্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি সাধীন রাস্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭ নভেম্বর সাধীনতা সার্ভমৌভত্ত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলাখানা থেকে উদ্ধার করে নিয়ে এলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। ৯০ সালে সৈরাচার এরশাদের হাত থেকে জাতীকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত সৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচতে ছাত্র জনতা যে আন্দোলন করেছেন, সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে জাতিকে মুক্ত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল খালিশপুর ভাষানি স্কুল মাঠে খালিশপুর অঞ্চলের সকল শিক্ষকদের সন্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি আরো বলেন, একের পর এক ছিনতাই, ডাকাতি,চাঁদাবাজি, মব সৃষ্টি করে ভাংচুর, লুটপাট সহ অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে ৮ ফেব্রুয়ারি রাতে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ অভিযানের একমাস পুর্ন হয়েছে কিন্তু বিশেষ এই অভিযানে দেশের আইন শৃংখলার মোটেও উন্নতি হয়নি। এখনো আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি কাটেনি, বরং আতংক বেড়েছে। দক্ষিনাঞ্চলে চরমপহ্নিরা মাথা চাড়া দিয়ে উঠেছে।। প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ডাকাতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ” তৌহিদি জনতার নামে মব সৃষ্টি করে মানুষের বাড়িঘরে হামলা – লুটপাট হচ্ছে। কয়েকটি স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেড়েছে নারী হেনস্থা এবং ধর্ষনের ঘটনা। দেশের আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, সংস্কারের নামে ড. ইউনুস সরকার নির্বাচন নিয়ে কালক্ষেপ্ন করছেন। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া হঠ্যাৎ করে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। বিএনপি ২০২৩ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। পতিত ফ্যাসিস সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। জনগনের ভোটে বিএনপি রাস্ট্রীয় ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। একই সাথে শিক্ষকদের কল্যানে পদক্ষেপ গ্রহণ করা হবে। হ্নদয়ে খুলনা আয়োজিত ও হ্নদয়ে খুলনার এডমিন শহিদুল ইসলাম ভিসি শহীদ এর সভাপতিত্বে এবং মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাষানী স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ আফরোজা শারমীন ও খুলনা নিউজপ্রিন্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিনা আকতার প্রমুখ। এসময় ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও খালিশপুর অঞ্চলের ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্যাটালাইট স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ।