মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: বটিয়াঘাটা ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত কালভার্ট সংলগ্ন গাওঘরা পাকা রাস্তার উত্তর পাশ থেকে মো: হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃত দেহ উদ্ধার করেন।নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। খালিশপুর এলাকার মৃত: খাদেমুল ইসলামের ছেলে নিহত হাফিজুল ইসলাম। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত হাফিজুল একজন ইজিবাইক চালক।বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডানপাশে সরজিৎ রায়ের মৎস্য ঘেরের দক্ষিন পশ্চিম কোনে অজ্ঞাত দুস্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। দুর্বৃত্তরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে বটিয়াঘাটা ওসি তদন্ত মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর : ৩৭১। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।