মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনা মহানগর ৪ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।। তারা হলেন-যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সৈয়েদ আবদুল্লাহ ও রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনা মহানগর আহবায়ক আল শাহরিয়ার ও সদস্য সচিব জহুরুল তানভীর ৬ মার্চ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনা মহানগর নেবে না। সংগঠনের আহবায়ক আল শাহরিয়ার ও সদস্য সচিব জহুরুল তানভীর ও মুখপাত্র আয়মান আহাদ সাক্ষরিত বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য জানা গেছে।