1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জগন্নাথপুরে দক্ষিণ চক তিলক শাহজালাল (রহ.) জামে মসজিদ এর শুভ উদ্বোধন।

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০০ দেখেছেন

মোঃআশিকুর রহমান রানা, সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ চক তিলক গ্রামে দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদের যাত্রা শুরু হয়। দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ নির্মাণে অর্থায়ন করেন মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার।

উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বয়ান পেশ করেন ও দোয়া পরিচালনা করেন চরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আশেপাশে দুই কিলোমিটার মধ্যে মসজিদ নাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তদবির করেও মসজিদ নির্মাণের প্রয়োজন অর্থ সংগ্রহ হয়নি। আল্লাহর মেহেরবানীতে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার এ মহতী কাজে এগিয়ে আসায় অবশেষে এলাকায় মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে। বক্তারা মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবারের মতো অন্যদেরও সমাজ কল্যাণমূলক ও মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান।

উদ্বোধনকালে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ফজলুল হক কবিরী মেম্বার, মোঃ ফারুক কবিরী, শাকিল আহমদ, চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদের মতুয়াল্লি নজরুল ইসলাম, ক্যাশিয়ার আমির উদ্দিনসহ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.