1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

” স্বপ্নময় আবেশ ” জামান ভূঁইয়া

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৩ দেখেছেন

এ দেশের কাদা মাটির গন্ধ
আমার খুবই প্রিয় —
লাঙ্গলের ফলা মাটি চিড়ে
ফলায় যে সোনার ফসল
তার সুবাসে —
মাতাল করে হৃদয় আমার ,

বসন্তের অলস দুপুরে
কোকিলের মিস্টি গান আর
রাখালের বাঁশির সুর
পাগল করে মন আমার ,

গাঁয়ে পথের ধারে
অজানা অচেনা ফুলের গন্ধ
মন প্রান আরো উতাল করে দেয়
আষাঢ়ে বৃষ্টির টুপটাপ আওয়াজ
মাঝির ভাটিয়ালি গান
মন ভরে অবিরত ,

গাঁয়ের আঁকা বাঁকা মেঠো পথ
রাতের আঁধারে ঝিঝি পোকার আনাগোনা
চাঁদনি রাতের মিস্টি জোৎস্না
আঁধার কেটে পূব আকাশে
সূর্য্যের রক্তিম দীপ্ত ছড়ানো,

শীতের ভোরে শিশির ভেজা ঘাস
পাহাড়ের ঝর্নাধারা
সাগরের বুকে নদীর আত্মসমর্পণ
এ যে আমার স্বপ্নে পাওয়া
কবিতার পংক্তিমালা
এ যেন স্বপ্নময় আবেশ ।
২৬ – ০১ – ২০০২ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.