1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

চাকুরীর নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ নিতে যাওয়ার পথে চাচা-ভাতিজির মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৭ দেখেছেন

এস.এম শহিদুল ইসলাম বাবলু, নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় চাকরি নিয়োগ পরীক্ষা অংশ নিতে যাওয়ার পথে বাসের চাপায় চাচা-ভাতিজি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ শে ফেব্রুয়ারি) সকালে আদিতমারী উপজেলার লালমনিরহাট- বুড়িমারি মহাসড়কে আদিতমারি পূর্ব পাশে স্বর্ণামতি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন কালিগঞ্জ দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারী গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী ও ভাতেছি একই গ্রামের খোরশেদ আলমের মেয়ে খাদিজাতুল কুবরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য চাচা রমজান আলীর মোটরসাইকেলে যাওয়ার পথে বাসের চাপায় পড়ে মৃত হয় খাদিজাতুল কুবরা।

পথিমধ্যে আদিতমারীর পূর্বপাশে স্বর্ণমতি ব্রিজের কাছে পৌঁছা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী নাবিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাচা ভাতিজিকে চাপা দেয়।
এতে ঘটনা স্থলে মারা যান চাচা ও গুরুতর আহত অবস্থায় ভাতিজি খাদিজাতুল কুবরা।
স্থানীয়রা ছুটে এসে নিহত খাদিজাতুল কোবরাকে উদ্ধার করে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজাতুল কুবরা মারা যান। ঘাতক নাবিলা পরিবহনকে আটক করে থানা পুলিশের হাতে সোপন করেন স্থানীয় জনগন।

আদিতমারী থানার ওসি আলি আকবর বলেন, বাসটি আটক করা হয়েছে কিন্তু বাসের ড্রাইভারকে বর্তমানে খুঁজে পাওয়া যায়নি এবং বুড়িমারী টু লালমনিরহাট মহাসড়কের যানবহন চলাচল স্বাভাবিক অবস্থা রয়েছে বলে জানাণ তিনি।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.