মোঃ ফরিদুল ইসলাম ফরাজ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা কর্তৃক আয়োজিত এস পি এল শাযুস প্রিমিয়ারলীগ ২০২৫ সিজন -৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন ও আমতৈল ইউনিয়নের মোট ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এবারের আসরের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আমতৈল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় বিজয়ী হয় দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উক্ত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাযুস সভাপতি মুক্তাদীর ইসলাম সুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুবশ্বির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবজার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার,মৌলভীবাজার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাজিব মিয়া,মৌলভীবাজার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহাম্মেদ আলী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শাযুস প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপ প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য হোসেন আহমদ, রুহেল আহমদ সহ পৃষ্ঠপোষক পরিষদ শাযুস কার্যকরী পরিষদ এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।