1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জৈন্তাপুরে আল-ইসলাহ ইসলামী ঐক্য পরিষদের ওয়াজ মাহফিল সম্পন্ন- উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ দেখেছেন

ইসমাইল খান নিয়াজ, সিলেট জেলা প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় আল-ইসলাহ ইসলামী ঐক্য পরিষদ চিকনাগুল , জৈন্তাপুর, সিলেট-এর আয়োজনে ইসলামি মহা সম্মেলনে সম্পন্ন হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারী) বিকেল ৩:টা থেকে মধ্যে রাত পর্যন্ত চিকনাগুল বাজারস্থ মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতি করেন দারুল উলুম কানাইঘাট মাদ্‌রাসা মুহতামিম ও শায়খুল হাদীস, হযরত মাও. শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস, লক্ষীপুরি। দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসা মুহতামিম ও শায়খুল হাদীস, হযরত মাও. শায়খ হিলাল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাও: আ. ফ. ম. খালিদ হোসেন বিশেষ অতিথির বয়ান পেশ করেন মুফতি মাওলানা রেজাউল করিম আবরার, প্রধান মুফতি, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা। এছাড়াও দেশবরেণ্য ইসলামি ব্যক্তিত্বগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মাহফিলে বক্তারা বলেন, তরুণ সমাজকে ইসলামি শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। তারা যদি কুরআনের শিক্ষা গ্রহণ করে, তাহলে কোনো মাদকাসক্তি, অপরাধ বা ভ্রান্ত পথে পরিচালিত হবে না। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশনা দেয়। যারা কুরআনের শিক্ষা মেনে চলে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। বর্তমান সমাজে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার একমাত্র সমাধান হলো কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে মাওলানা আবু সালেহ মওদুদ,মাও: আব্দুল মালিক, হাফিজ আব্দুর রশিদ এলাকাবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা ভবিষ্যতেও এ ধরনের ইসলামিক মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.