মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্ণিবাড়ী এসএসসি- ২০২৫ শিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) আফজাল হোসেন মিঞার সভাপতিত্বে বিদায়ী ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুল গণি মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তরিকুল ইসলাম, কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, ক্রিয়েটিভ কেজি স্কুল এর পরিচালক রোটারিয়ান মাসুদ করিম সবুর, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, অভিভাবক মোতাহার হোসেন প্রমুখ। বিদায়ী মানপত্র পাঠ করেন জিসান মাহমুদ ও নবম শ্রেনীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী মাইশা আকতার। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার রহমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী সহ সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।