1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কালিয়াকৈরে তিতাসের লোক দেখানো অভিযান, ক্ষোভ বৈধ গ্যাস গ্রাহকদের

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখেছেন

আহাদুজ্জামান আকাশ, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। গতকাল রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২শ ফুট পাইপ জব্দ করা হয়। বৈধ গ্রাহকদের অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কর্ণপাত করেনি তিতাসের লোকজন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিতাসের লোক দেখানো এ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ গ্রাহকরা।
এলাকাবাসী, বৈধ গ্রাহক ও তিতাস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা চত্ত্বরের পাশে কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের লতিপুর এলাকায় গত কয়েকদিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সরকারি খাদ্য গুদামের সামনে ওই এলাকায় পৌরসভার রাস্তা রাতের আধারে সড়ক কেটে কয়েকটি বাসায় নতুন করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এলাকাবাসী ও বৈধ গ্রাহকদের অভিযোগ, তিতাসের চন্দ্রা জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালের আঁতাতের মাধ্যমে উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ ও মালামাল রেখে চলে যান তিতাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কোনো কর্নপাত করেনি তিতাসের চন্দ্রা জোনাল অফিসের লোকজন। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদকে জানিয়েছেন এলাকাবাসী। পরে তিনি ওই তিতাসের চন্দ্রা জোনাল অফিসে অবগত করে। ওই কর্মকর্তার তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে লতিফপুর এলাকায় অভিযান চালায় তিতাস। তিতাসের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, তিতাসের ওই অফিসের টেকনিশিয়ান সাইদুল ইসলাম শাকিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। ওই অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২শ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়। অথচ ওই এলাকায় আরো প্রায় কয়েকশত মিটার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। তিতাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালদের আঁতাতের মাধ্যমে উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছেন অবৈধ গ্রাহকরা। দিনব্যাপী ঢিলেঢালা অভিযানে মাত্র একজনের বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের লোক দেখানো এ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ গ্রাহকরাও। তবে তারা ওই তিতাসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দালালদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।
এব্যাপারে তিতাস কোম্পানীর চন্দ্রা জোনাল গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এখানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতিকারী উল্লেখ করে তিনি বলেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.