1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ দেখেছেন

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে মথুরাপড়া বি.কে উচ্চ বিদ্যালয় মাঠে কর্ণিবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। তিনি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষি বান্ধব সরকার গঠন করবেন। কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে কৃষি ও কৃষকদের কথা উল্লেখ রয়েছে। আমরা তার নির্দেশ অনুযায়ী ও প্রতিনিধি হয়ে কাজ করছি। এছাড়াও কৃষিতে দূর্নীতি রুখে দিতে ও কৃষকদের কৃষি পণ্যের নায্য মূল্য পেতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় আলোচনা করেন। কর্ণিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, বগুড়া জেলা কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউদ্দৌলা মামুন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব তাহেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ফারুক হোসেন প্রামানিক, উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.