1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ দেখেছেন

এম.কামাল.তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় তারুণ্য উৎসব উপলক্ষে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৮,ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে।

উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোস্তাফিজুর রহমানসহ অনেকেই।

প্রধান অতিথি বলেন, মেলায় কৃষকদের উৎপাদিত পণ্য স্থান পেয়েছে। যাতে অন্য কৃষকরা এখন থেকে কিভাবে ভালো ফসল ফলানো যায় সেই বিষয়ে ধারনা লাভ করবে। মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহবান জানান।

কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মধ্য রয়েছে সবজি, ফল, ফুল, ভেষজ, কৃষি যন্ত্রপাতি। মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। আগামী ২০ ফেব্রুয়ারী মেলার সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.