মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর বয়রা পুজাখোলা এলাকায় আগুনে পুড়েছে ৬ টি দোকান। আজ দুপরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে নগরীর বয়রা পুজাখোলা এলাকায় লেপ- তোষক তৈরীর একটি দোকানে এ আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকান সহ ৪-৫ টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে লেপ তোষক তেরীর দোকান, এলপি গ্যাস, জালানী কাঠ বিক্রির দোকান সহ ৬ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা ফায়ার সার্ভিস অফিসের কট্রোলরুম সুত্রে জানাযায়, সংবাদ পেয়ে ১ টার দিকে ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ করা হয়। ১ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো: মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে। সেখানে পাশাপাশি ৩ টি দোকান ছিল। একটি পেট্রল,ডিজেল, অকটেন ও মবিলের দোকান, একটি তুলার দোকান ও আরেকটি কাঠের দোকান।পরে ক্ষতি ও আগুনের বিষয় তদন্ত সাপেক্ষে জানানো যাবে।