1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পদ্মা সেতুর উপর বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, আহত ৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ দেখেছেন

শরীয়তপুর প্রতিনিধি, জিহাদ হাসান: শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ৩০ নম্বর পিলার এলাকায় পদ্মা সেতুর উপর বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় অন্য সকল যাত্রীরা দ্রুতগতির বাস চালকদের বেপরোয়া চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা লাচাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানতে পারিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.