আহাদুজ্জামান আকাশ, কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালী এন,এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ৩১দফার আলোকে বোয়ালী কর্মী সমাবেশ ২০২৫ বিএনপির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বোয়ালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।বোয়ালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী আজম খানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগিয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন জন্মভূমিতে ভোট নয়, সকলের দোয়া চাই। এছাড়া তিনি বলেন আমরা শান্তির রাজনীতি চাই আমাদের নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে বিশ্বাস করেন । বোয়ালী তার জন্ম ভূমি বোয়ালী বাসীর নিকট ভোট নয় দোয়া চায় সেই সাথে বলতে চাই আমি নমিনেশন পেলে বোয়ালী ইউনিয়নের প্রতিটি ভোটার কর্মি হিসেবে গাজীপুর -১ আসনের সর্বস্তরের মানুষের নিকট ভোট চাইবে বলে আমি বিশ্বাস করি। আমি যতদিন রাজনীতি করব ততদিন দেশের উন্নয়নের কথা মানুষের কল্যাণের কথা বলব। আমাদের নেত্রী আপসহীন ভাবে এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে ভোটের মাধ্যমে জনগণ ভোট দিয়ে যে সরকার নির্বাচিত করবে সেই সরকার এই দেশে ক্ষমতায় আসবে । তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের কথা বলেন স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় পূর্ণ সংস্কার ,উন্নয়নই হবে আমার লক্ষ্য। ৩১ দফায় বলা আছে একটি রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন এবং একটা দেশ শিল্পের যত উন্নতি লাভ করবে বিশ্বের দরবারে সেই দেশ তত বেশি পরিচিত লাভ করবে। আমাদের কালিয়াকৈরে সন্তান দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ কোন এমপি ও মন্ত্রী হতে পারে নাই আপনাদের সন্তানকে একবার নির্বাচিত করে মহান সংসদে প্রেরণ করলে আমি আপনাদের ভাগ্য উন্নয়নের অবশ্যই কাজ করব । এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক পারভেজ আহাম্মেদ, এডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল, বোয়ালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার , গাজীপুর জেলা ছাত্রদলের সাবে আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপি’র ছাত্র দলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি, সাবেক সহ সাধারণ সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল আফজাল কবির কাজলসহ অন্যান্যরা।