1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সিলেট সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সং ঘ র্ষ : আ হ ত ৪০

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ দেখেছেন

মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, গতকাল শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সকাল ৭ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ৯ টা পর্যন্ত। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংঘর্ষে আহতরা হলেন কামরুপদলং গ্রামের সাকিব(২০),আলাই মিয়া(২২), আলম আহমদ রনি(৩৩) সুন্দর আলী (৭০), বাতির মিয়া(৬০),মোশরাফ আলী(৫৫), মুতিবুর(২২) সুজন(৩০),নবীর হোসেন,(২১), আস্তমা গ্রামের নাছির উদ্দিন(৫০), সাদির(৪৪),সুনুর আলী (৪১) মরছব আলী(৪৫), নিজাম (৫০) মো. আছির উদ্দিন(২৫), ইমরান(২৪) সৌরভ (২১), ফয়জুল(৩৮) শাহীন (২২)।

সংঘর্ষের ঘটনায় আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.