1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

দীর্ঘ ২৫ বছর পর নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী: দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নরসিংদী শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: মুছলেহুদ্দীন এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামির জেনারেল মাও: রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আ.ফ.ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল জব্বার ও স্থানীয় নেতৃবৃন্দ। সভা পরিচালনা করবেন নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন। এ জনসভা উপলক্ষ্যে নরসিংদী জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জামায়াত নেতৃবৃন্দ আশা করেন প্রায় দেড় লাখ লোকের জমায়েত হবে এ সভায়। সভা উপলক্ষ্যে নরসিংদী শহরে যেন যানযটের কারণে জনভোগান্তি না হয় সে বিষয়টি মাথায় রেখে সভা সফল করার কাজ এগিয়ে চলছে। জেলা প্রচার সেক্রেটারি জানান, জনভোগান্তি কমাতে এবং যানযট নিরসনে প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবক কাজ করবে। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন আরো জানান, নরসিংদী জেলার ছয়টি উপজেলার ৭২টি ইউনিয়ন ৬টি পৌরসভার প্রতিটি ঘরে ঘরে জনসভার দাওয়াত পৌছানো হয়েছে। ইনশাল্লাহ নরসিংদীতে স্মরণকালের বৃহৎ জনসভা হবে এ জনসভা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.