1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন বিরামপুর পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা ও আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত ইটভাটা মালিক মনিরুজ্জামান মনা। বিষয়টি নিয়ে এলাকায় ব‍্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। পতিত স্বৈরাচার ও ফ‍্যাসিস্ট এর দোসররা এখনো কিভাবে দাপট দেখিয়ে সরকারি জায়গা দখল করছে, বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ১৩ ফ্রেব্রুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনের দক্ষিণে আঞ্চলিক মহাসড়কের ব্রীজের মুখে সড়ক ও জনপথের বেশ কিছু সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে মেসি ট্রাক্টরে করে অন্য জায়গা থেকে মাটি এনে নীচু জায়গা ভরাট করা হচ্ছে। এ বিষয়ে সরকারি জায়গাতে মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা মুঠোফোনে জানান, মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গার পেছনে তার ফসলি জমি রয়েছে, সেজন্য সে সামনের জায়গা ভরাট করছে। সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গাতে মাটি ভরাটের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমতিপত্র আছে কিনা জিজ্ঞেস করলে, তিনি কোন সদুত্তোর দিতে পারেননি। বেআইনিভাবে সরকারি জায়গায় মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট বন্ধ করে দেন এবং ভরাটের উদ্দেশ্যে রাখা মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন। ঘটনাস্থলের আশেপাশে মনিরুজ্জামান মনার কোন জমি আছে কিনা জানতে চাইলে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম জানান, মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা এ বিষয়ে তাকে কিছু জানাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.