1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার, তিনজন ডাকাত গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।একই সাথে অন্যত্র সংঘটিত অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীরা যাতে খুলনা মহানগরীতে আশ্রয় নিতে না পারে সেজন্য তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা ডাকাতি করে খুলনা মহানগরী এলাকায় এসে আশ্রয় নিয়েছে এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে হরিনটানা থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল রায়ের মহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়া( ২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজেকে জড়িত বলে সীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে খানজাহানআলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা(৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদার (৫২) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ টাকা, ৪৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহ্নত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের উদ্ধারকৃত মালামাল সহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.