1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার পাগড়িদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে কামিল উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান, বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১০ ফেব্রুয়ারি মাদরাসা মাঠে সকালে হয়রত শাহ মোস্তফা (রহ:)এর মাজার জিয়ারত,পবিত্র কোরআন‌ ও খতমে বুখারী শরীফ খতমের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কামিল উত্তীর্ণ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ও টাউন কামিল মাদরাসা এডহক কমিটির সভাপতি মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে ও মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাউন কামিল মাদরাসা থেকে সনদ লাভ করে অনেকে দেশে-বিদেশে মাদরাসা-মসজিদের খেদমতসহ বিভিন্ন স্থানে ইজ্জতের সাথে আছেন। আজ যাদের পাগড়ি দেয়া হয়েছে তাদের জন্য নসিহত হলো মা-বাবাকে কখনো ভুলে যাবেন না। তাদের খিদমত করুন, দোয়া নিন। তারা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দুআ করুন। দ্বীনি দরসগাহের সাথে সম্পর্ক রাখবেন। হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরি করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী,মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসা ঢাকার প্রিন্সিপাল ড. মুফতি বদিউল আলম সরকার, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দাতা সদস্য এডহক কমিটি মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী, টাউন কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক (অনার্স বিভাগীয় প্রধান) মাওলানা এম এ আলিম, জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, গভর্নিং বডির সাবেক সদস্য মাওলানা সৈয়দ করম আলী, শেখ নুরুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.