1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পাইকগাছা থানাপুলিশ অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেফতার : অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখেছেন

নুরুল আমিন পলাশ,পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। সকালে অপহৃতকে ডাক্তারি পরিক্ষা জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপহরণ কারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  ৩০ জানুয়ারী উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপিলমুনি কলেজের সামনে থেকে কপিলমুনির শক্তি মণ্ডল ছেলে শুভ মণ্ডল (২০) ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায়১০ ফেব্রুয়ারি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেব নাথ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই রাতেই তাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিণ ধনুয়া এলাকা হইতে ছাত্রীকে উদ্ধার করে অপহরণ কারীকে গ্রেফতার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ৩০ জানুয়ী একটি কলেজ ছাত্রী অপহরণ হয়। তার পিতামাতা খোজাখুজি করে না পেয়ে থানায় মামলা করে। ওই মামলায় উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক গৌতম রায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধার ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.