1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ায় ব্যবসায়ীকে মারধর, যুবদল নেতার পক্ষে-বিপক্ষে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ দেখেছেন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তবে যুবদল নেতার পক্ষেও পাল্টা মানববন্ধন করেন তাঁর সমর্থকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এবং বিকেল ৪টার দিকে শহরের শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়।

কানুছগাড়ি বণিক সমিতির সাবেক উপদেষ্টা জোবায়ের হাসান বলেন, দেড় বছর আগে কানুছগাড়ি বণিক সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের বিষয়ে আগামী বুধবার সভা আহ্বান করা হয়। এ জন্য রোববার বিকেলে ব্যবসায়ীদের জানিয়ে প্রত্যেকের দোকানে চিঠি দেওয়া হয়। সন্ধ্যার পর যুবদল নেতা কামরুল হাসান ঝিনুক ও তাঁর বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।
মারধরের কারণ হিসেবে জোবায়ের হোসেন বলেন, ঝিনুকের বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন কানুছগাড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে আবুল কালাম আজাদের ইন্ধনে আগামী বুধবার বণিক সমিতির সভা আহ্বান করায় তাঁর ওপর চড়াও হন। জোবায়ের বলেন, কাঞ্চন ও ঝিনুক এর আগেও বেশ কয়েকবার ব্যবসায়ীদের মারধর করেছেন। ঝিনুক নবগঠিত জেলা যুবদলের সদস্য পদ পাওয়ার পর তাঁরা দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠেছেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.