নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনকে আহবায়ক ,আর টিভির ককসবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনকে যুগ্ন আহবায়ক ও মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।