1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির ডাকা আন্দোলনে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে তিনি বলেন, “তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমের সামনে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা তীরবর্তী এলাকায় বাজার গড়ে উঠবে, যা দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদের হাতীবান্ধা উপজেলা সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন,জাতীয় পাটির সভাপতি আবুল কাশেম,কমরেড শওকত হোসেন আহম্মেদ,প্রধান শিক্ষক (অবঃ)আলহাজ্ব এমজি মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়।তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আন্দোলন তীব্রতর করার ঘোষণা দিয়েছেন নেতারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.