1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

খুলনার ৬ টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াাত ইসলামী। আজ ৯ ফেব্রুয়ারী নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে ৩ টি আসনের প্রার্থীতা ঘোষণা দেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিদ আব্দুল খালেক। এর আগে আরো ৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। খুলনা- ১ আসনে ( দাকোপ- বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমীর শেখ আবু ইউসুফ, খুলনা – ২ আসনে ( সদর- সোনাডাঙ্গা, ১৬- ৩১ নং ওয়ার্ড) কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও মহানগরী জামায়াত ইসলামীর সেক্রেটারী এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং খুলনা- ৩ আসনে ( খালিশপুর – দৌলতপুর – খানজাহানআলী, ১- ১৫ নং ওয়ার্ড, আড়ংঘাটা যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এর আগে খুলনা- ৪ আসনে ( রুপসা- দিঘলিয়া- তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম, খুলনা – ৫ আসনে ( ডুমুরিয়া – ফুলতলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং এবং খুলনা – ৩ আসনে ( কয়রা- পাইকগাছা) কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনা ৬ টি আসনের সবকয়টি আসনে প্রার্থী ঘোষণা করলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.