1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সরকারের সহায়তায় সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে ইইউকে আশ্বস্ত করেছেন সিইসি

  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ দেখেছেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ফাইল ফটো)

ডেস্ক নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল শনিবার ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিকে ওই চিঠি পাঠান প্রধান নির্বাচন কমিশনার। চিঠিতে সরকারের সহায়তায় সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে ইইউকে আশ্বস্ত করেন সিইসি।

আজ রোববার ইইউকে সিইসির চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিতে সিইসি আরও বলেন, ‘আমি আপনার চিঠি পেয়েছি, যেখানে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্ত জানানো হয়েছে।’

চিঠিতে চার্লস হোয়াইটলিকে সিইসি বলেন, ‘সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা পেয়ে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে আপনাকে আশ্বস্ত করছি। সরকারও এ বিষয়ে বারবার অঙ্গীকার করেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা নির্বাচনকে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য করার বিষয়ে সহায়তা করে। আমি বিশ্বাস করি ইইউ তাদের সহায়তা চালু রাখবে।’

চিঠিতে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসন্ন সাধারণ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করার জন্য আমাদের প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.