হাসান সরকার রায়পুরা, উপজেলা প্রতিনিধি: পারিবারিক কলহকে কেন্দ্র করে পাপিয়া সুলতানা রুমা নামে এক গৃহবধু তার স্বামী আবুল কাসেম (৫০) কে লোহার শাবল দিয়ে পিঠিয়ে হত্যা করেছে।
এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরে রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিষমারা মহল্লায়। নিহত আবুল কাসেম মৃত বারেক মিয়ার ছেলে।
পুলিশ ঘাতক স্বামী হত্যাকারী পাপিয়াকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে পারিবারিক কলহকে কেন্দ্র করে আবুল কাশেম তার স্ত্রী পাপিয়া সুলতানা রুমা (৪২) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী পাপিয়া সুলতানা রুমা, তার স্বামী আবুল কাশেমের মাথায় লোহার শাবল দিয়ে একাধিক আঘাত করতে থাকলে অতিরিক্ত রক্তখরণের ফলে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যায়। রায়পুরা থানার উপ পুলিশ পরিদর্শক মো: শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারী পাপিয়া সুলতানা রুমাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।