1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলেন স্থানীয় জনতা

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে স্থানীয় জনতা আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে সোপর্দ করেছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে এলাকায় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত, সাব্বির হোসেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এ ছাড়াও তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিয়ে জানানো হবে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা সাব্বিরকে দেখতে পেয়ে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.