1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কালিয়াকৈরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ দেখেছেন

আহাদুজ্জামান আকাশ, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে, সোমবার বিকেল পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিশাল মিছিল বের করে।

মিছিলকারীরা আওয়ামী লীগ বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পরে উপজেলার সফিপুর বাজার সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইকো দেওয়ান,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু হানিফসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত রবিবার ২ ফেব্রুয়ারি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. ফজলুল হক মিলনকে এবং মো. শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.