1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঝিনাইদহে পরিত্যাক্ত উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে পরিত্যাক্ত স্থান উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করেছে যৌথবাহিনী। সোমবার বিকেলে সদরের কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মেহগনি বাগানের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণ ঘটায়। এর আগে সোমবার ভোর থেকে এলাকাটি কর্ডন করে রাখে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্বদানকারী মেজর আকিদুর রহমান রুসাদ বলেন, আমরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের জনৈক সিরাজুল ইসলামের একটি মেহগনি বাগানের ভিতর বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। এর পর থেকে আমরা ওই এলাকাটি ঘিরে রাখি। পরে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম ডিপোজাল ইউনিটের সদস্যরা এসে মেহগনি বাগানের একপাশের একটি স্থান থেকে পরিত্যাক্ত অবস্থা একটি তাজা ‘আর্জেস গ্রেনেড হ্যান্ড ৩৬’ উদ্ধার করে এবং সেটিকে ধ্বংস করে। তবে কারা সেখানে রেখেছে এ বিষয়ে এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.