1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দীঘিনালায় ‍যুব দল নেতার উপর হামলা; আওয়ামী লীগ নেতা গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ দেখেছেন

মোঃ সুমন উদ্দিন, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনিয়ন যুব দল নেতার উপর মারধর এর অভিযোগ উঠেছে এক উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বিরুদ্ধে। হামলার পর পরই উত্তেজিত জনতা এই আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

দীঘিনালা থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ২০২৩ সালের ২০ মার্চ ৪ টি ধারা ২০২৪ সালের ১৫ আগষ্ট ১৬ টি ধারায় পৃথক দুুটি মামলা রয়েছে। এছাড়াও তাকে গত ২০২৪ সালের ২৩ আগষ্টের দীঘিনালায় থানার একটি মামলায় সন্দিগ্ধ হিসাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সে ছোট মেরুং ১ কলোনি এলাকার মৃত নুর হোসেনের ছেলে মোঃ আব্দুল লতিফ(৫৫)। দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি`র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও সে উপজেলার চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক।

দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম জানান, ৫ আগষ্ট আওয়ামীগের পতন হয়েছে। কিন্ত তাদের মানুষের উপর দমন নির্যাতন এখনো বন্ধ করেনি। আজ আমাদের এক দলীয় যুব দল নেতার উপর হামলা করেছে আমরা এর নিন্দা জানাচ্ছি।

গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন, দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন ‘‘আব্দুল লতিফ’ খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। এছাড়াও আজ আইন উদ্দীন নামে একজনকে মারধর করেছে পরে উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে। আজ মারধর বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.